1. live@spotonnews24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.spotonnews24.com : TV :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫: ট্যালেন্টপুলে বৃত্তি পেল ফরিদগঞ্জের মেধাবী শিক্ষার্থী ফারিহা মাহজাবিন প্রিয়তি

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী ফারিহা মাহজাবিন প্রিয়তি বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে গৌরব বয়ে এনেছে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকাবাসীর জন্য।

প্রিয়তি ফরিদগঞ্জ উপজেলার নিউ নেশন ক্যাডেট স্কুল, চান্দ্রা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে। এর আগে, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সোসাইটি (বেসরকারি) আয়োজিত বৃত্তি পরীক্ষায় তৃতীয় শ্রেণিতে অংশ নিয়ে সেখানেও ট্যালেন্টপুল বৃত্তি লাভ করে তার মেধার স্বাক্ষর রেখেছিল।

প্রিয়তির বাবা মো. মাসুদুর রহমান মজুমদার ফরিদগঞ্জের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের আইসিটি প্রভাষক এবং মা উম্মে হানি পিপাসা খাঁনম সকদিরামপুর দাখিল মাদ্রাসার গণিত বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়া প্রিয়তির নানা শায়খ এম. এ. আউয়াল খান শাহ ফারুকী নক্শেবন্দী মুজাদ্দেদী চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরী মজলিসে বেলায়ত শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে সুপরিচিত। পরিবারের শিক্ষামুখী পরিবেশ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক দিকনির্দেশনা এবং বাবা-মা, নানা ও একমাত্র মামা খান মো. বাহাউদ্দিন শাহ-এর অনুপ্রেরণাই তার এ সাফল্যের অন্যতম ভিত্তি বলে জানিয়েছেন স্বজনরা।

এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ভবিষ্যতেও যেন আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সেবা করতে পারে—সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন ফারিহা মাহজাবিন প্রিয়তি ও তার

পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.spotonnews24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট