1. live@spotonnews24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.spotonnews24.com : TV :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত আবু ফয়েজ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

কচুয়া আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত আবু ফয়েজ

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক ১ নম্বর সহ-সভাপতি এবং কচুয়া উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু ফয়েজ।

সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আবু ফয়েজ বলেন, “শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”

এদিকে তিনি আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “জনগণের সমর্থনে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে মাদকমুক্ত সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব।”

তার এই মনোনয়নে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.spotonnews24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট