1. live@spotonnews24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.spotonnews24.com : TV :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

কচুয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন নেতৃত্ব। সভাপতি মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সমীরন চন্দ্র সরকার

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

কচুয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন নেতৃত্ব। সভাপতি মোঃ জিয়া উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সমীরন চন্দ্র সরকার। নতুন কমিটির কাছে সদস্যদের প্রত্যাশা— আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন।”

 

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

 

 উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির কচুয়া উপজেলা শাখার ৩ বছর মেয়াদি ১১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

সংগঠনের সাবেক সভাপতি সমীর চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং মোঃ হোসাইন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাহী কমিটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে নতুন ৩ বছর মেয়াদি নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।

 

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ জিয়া উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমীরন চন্দ্র সরকার।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সুধাময় রক্ষিত, সহ সাধারণ সম্পাদক প্রলয় সূত্র ধরে,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরকার, অর্থ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন খান, প্রচার সম্পাদক সুরঞ্জিত দাস।

এছাড়া সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন সমীর চন্দ্র রায়, মোঃ শাহাদাত হোসেন খান, মোঃ ইউসুফ আলী, বিশ্বনাথ দাস এবং মোহাম্মদ হোসাইন আহমেদ।

 

সভায় নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ শাহাদাত খান, মোঃ ইউসুফ আলী, সাবেক সভাপতি সমীর চন্দ্র রায়, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সদস্যদের ঐক্য, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পরিবার পরিকল্পনা কার্যক্রমের মাঠপর্যায়ের সেবা আরও কার্যকর ও জনবান্ধব করতে এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠে কর্মচারীদের প্রানের দাবি নিয়োগ বিধি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কমিটি নিষ্ঠার সঙ্গে কাজ করবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.spotonnews24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট