1. live@spotonnews24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.spotonnews24.com : TV :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

চাঁদপুরের কচুয়ায় ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ৪ জন চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

চাঁদপুরের কচুয়ায় ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ৪ জন চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের কচুয়া থানার পুলিশের পৃথক বিশেষ অভিযানে ২৬ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ রাশেদুল হকের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া উপজেলার ৪নং পালাখাল ইউনিয়নের দোয়াটি এলাকায় অভিযান চালান। এ সময় তেতৈয়া থেকে দোয়াটিগামী পাকা সড়কে একটি সিএনজি তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পৌরসভার করইশ গ্রামের মঠবাড়ির ইমাম হোসেন (৩০) করইশ পূর্ব পাড়ার মাসুদ প্রধান (৩৬),নওগাঁ জেলার মান্দা থানার কুকরাইল গ্রামের আমিনুর সর্দার (৩৬)।

এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, একই দিনে এসআই সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৯নং কড়াইয়া ইউনিয়নের নলুয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় মনির হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মনির হোসেন নলুয়া গ্রামের ছাত্তার চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে ২৫ মে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.spotonnews24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট