1. live@spotonnews24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.spotonnews24.com : TV :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিন্টু

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিন্টু

চাঁদপুরের কচুয়া উপজেলার ৬নং কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবকদের কাছে পরিচিত মুখ ফখরুল ইসলাম মিন্টু।

 

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ফখরুল ইসলাম মিন্টু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন।

 

স্কুল জীবনে ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবদলের সভাপতি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং বর্তমানে কচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

 

রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ সময় ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ১৯৯৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে দলীয় কর্মসূচি ও রাজপথের আন্দোলনে সরব উপস্থিতি ছিল তার।

 

বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক রাজনৈতিক মামলার শিকার হন। জানা যায়, তার বিরুদ্ধে ২৭ থেকে ২৮টি মামলা দায়ের করা হয় এবং দীর্ঘ সময় তাকে কারাগারেও থাকতে হয়েছে। দলের রাজনীতি করতে গিয়ে ব্যক্তিগত অর্থ ব্যয়সহ নিজের সম্পত্তি বিক্রি করেও তিনি নেতাকর্মীদের পাশে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

 

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা ও সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে ফখরুল ইসলাম মিন্টু চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম মিন্টু বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আমাদের কচুয়ার গর্ব শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী আপাসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে ৬নং কচুয়া উত্তর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে। মাদক, ইভটিজিং, চুরি ও ডাকাতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.spotonnews24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট