1. live@spotonnews24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.spotonnews24.com : TV :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

৪৬ বছর পর বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখননের উদ্বোধনে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

৪৬ বছর পর বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখননের উদ্বোধনে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রায় ৪৬ বছর পর বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজ উদ্বোধন করতে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মে শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় খোদ্দ খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

 

জানা গেছে, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একই খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। বাবার সেই স্মৃতিবিজড়িত প্রকল্প পুনরায় চালুর মধ্য দিয়ে নতুন করে ঐতিহ্য ও উন্নয়নের বার্তা দিতে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে কেন্দ্র করে শাহরাস্তিতে ব্যাপক প্রস্তুতি চলছে। সফরসূচিতে কয়েক দফা পরিবর্তনের পর শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত উয়ারুক এলাকার খোদ্দ খালেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া। দীর্ঘ ২২ বছর পর তার চাঁদপুর সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সফরকালে চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত কয়েকটি মেগা প্রকল্পেরও উদ্বোধন করা হবে। এর মধ্যে রয়েছে চাঁদপুর মেডিকেল কলেজ ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব প্রকল্প জেলার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

এছাড়াও জেলার গুরুত্বপূর্ণ কয়েকটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে কৃষি ও জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য

করা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.spotonnews24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট