1. live@spotonnews24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.spotonnews24.com : TV :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

চাঁদপুরের কচুয়ায় স্কুলছাত্র শাকিব হত্যা রহস্য উদঘাটন

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

চাঁদপুরের কচুয়ায় স্কুলছাত্র শাকিব হত্যা রহস্য উদঘাটন

দুই মাস পর উদ্ধার মাথার খুলি, গ্রেফতার মূল পরিকল্পনাকারীসহ ২ কিশোর

চাঁদপুরের কচুয়ায় সংঘটিত চাঞ্চল্যকর ও লোমহর্ষক “ক্লুলেস” স্কুলছাত্র শাকিব হাসান হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে কচুয়া থানা পুলিশ। ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজের প্রায় দুই মাস পর ভিকটিমের মাথার খুলি ও শরীরের কিছু হাড় উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত শাকিব হাসান উপজেলার ১নং সাচার ইউনিয়নের জয়নগর (গাজী বাড়ী) এলাকার সৌদি প্রবাসী আব্দুল কাদেরের ছেলে। গত ০৮ সেপ্টেম্বর ২০২৫ দুপুর আনুমানিক আড়াইটার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে বাইরে থেকে কেউ নাম ধরে ডাক দিলে সে দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে শাকিবের দাদা মোস্তাজ উদ্দিন কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। খবর পেয়ে ভিকটিমের বাবা সৌদি আরব থেকে দেশে ফিরে ছেলেকে খুঁজতে থাকেন।

পরবর্তীতে ২৪ নভেম্বর ২০২৫ তারিখে স্থানীয় মোস্তফা নামের এক ব্যক্তি তার কৃষিজমির পাশে ডোবা পরিষ্কার করার সময় মানুষের মাথার খুলি ও হাড়ের অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি ও হাড়ের সাতটি অংশ উদ্ধার করে অপমৃত্যু মামলা রুজু করে। পরে উদ্ধারকৃত আলামত সিআইডি’র ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হলে পরীক্ষায় সেগুলো শাকিব হাসানের বলে নিশ্চিত হওয়া যায়।

ডিএনএ রিপোর্ট ও ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর নিহতের বাবা আব্দুল কাদের বাদী হয়ে গত ০৭ মে ২০২৬ কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন এসআই ফ.ম শাহজাহান।

ঘটনার পর চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল হাই এবং কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তদন্ত ও অভিযান শুরু করে।

বিশিস্থ সোর্স সহায়তায় পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে গত ০৮ মে সন্ধ্যা থেকে ০৯ মে সন্ধ্যা পর্যন্ত টানা ২৪ ঘণ্টার অভিযানে দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—

১. আরমান গাজী (১৭)

২. মেহেদী হাসান গাজী (১৭)

উভয়ের বাড়ি কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের জয়নগর (গাজী বাড়ী) এলাকায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করে জানায়, তারা শাকিবকে পুকুরে গোসল করার সময় পানিতে ডুবিয়ে হত্যা করে। পরে মরদেহ পানির নিচে রশি দিয়ে বেঁধে রাখে। রাতে মরদেহ তুলে হাত-পা কেটে বস্তাবন্দি করে ইট বেঁধে পানির নিচে ফেলে দেয়, যাতে লাশ ভেসে না ওঠে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে শনিবার (১০ মে) আদালতে সোপর্দ করা হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানব

ন্দি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.spotonnews24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট