1. live@spotonnews24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.spotonnews24.com : TV :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ এবং ১জন‌ পলাতক আসামীসহ আটক ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ এবং ১জন‌ পলাতক আসামীসহ আটক ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

চাঁদপুরের কচুয়ায় থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে পূর্বের একটি মাদক মামলার পলাতক আরও ১ আসামীকে আটক করেছে পুলিশ। সর্বমোট ৮ জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (০৭ মে) কচুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাচার পুলিশ ক্যাম্পের এসআই (নিরস্ত্র) সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ মধুপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাম প্রসাদ (৪০)-কে আটক করেন। এসময় তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

একই কর্মকর্তা সাচার এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মালিগাঁও এলাকার সোহাগ (২৬)-এর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করেন।

অন্যদিকে এসআই মোহাম্মদ ফাত্তার মিঞা প্রসন্নকাপ এলাকায় অভিযান চালিয়ে ইয়াছিন বকাউল (৫৫)-এর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

এছাড়া এসআই মোঃ সোহেল খান দোজানা এলাকায় অভিযান পরিচালনা করে রবিউল ইসলাম রনি (৩০), রাসেল (২৫), ইমন (১৯) ও নাঈম (২০)-কে আটক করেন। এসময় তাদের হেফাজত থেকে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পৃথক আরেক অভিযানে এসআই রুহুল আমিন আকানিয়া এলাকা থেকে পূর্বের একটি মাদক মামলার পলাতক আসামী কামরুল হাসান (৩৪)-কে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে কঠোর পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রে

রণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.spotonnews24.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট